খুব দ্রুত আমাদের ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারে
দক্ষিণ আফ্রিকায় কী হয়েছিল সেটা না ভেবে আমরা সব সময়ই ওদের খুব উঁচু মানের বলে বিবেচনা করি
আর্জেন্টিনার সঙ্গে খেলায় নিশ্চয়ই সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিওনেল মেসিকে সামলানো
দেল বস্ক এখানেও সর্বশেষ ম্যাচের স্মৃতি টেনে আনলেন সর্বশেষ সাক্ষাতে তো ওকে আমরা ভালোই আটকেছিলাম
লিও তো দুর্দান্ত খেলোয়াড়
ও বিশ্বকাপে গোল করতে না পারলেও অসাধারণ পারফরম্যান্স করছে
স্রেফ দুর্ভাগ্য
তা না হলে অনেকগুলো গোল পেত বিশ্বকাপে
কিন্তু আমাদেরও কিছু খেলোয়াড় আছে যারা ওকে ভালো চেনে
তারা যেকোনো সমস্যার সমাধান করতে পারবে
হ্যাঁ আর্জেন্টিনার মেসির প্রশংসা করতে গিয়ে নিজেদের ওপর আস্থা হারিয়ে ফেলেননি দেল বস্ক
তাঁর দল সেদিন ইউরো বাছাইপর্বে লিকটেনস্টাইনকে হারিয়েছে ৪-০ গোলে
শুধু ওই পারফরম্যান্সই নয় দেল বস্ক মনে করছেন এই ম্যাচে তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন সেটা প্রমাণ করারও একটা দায় আছে ম্যাচটা ফুটবলের একটা দুর্দান্ত বিজ্ঞাপন হবে
আমরা বিশ্ব চ্যাম্পিয়ন বলে সেটা করার দায় আমাদেরই বেশি
আর্জেন্টাইনরা স্পেনকে সুন্দর ফুটবল খেলতে দিলেও নিশ্চয়ই জিততে দিতে চাইবে না
এই ম্যাচে স্পেনকে রোখার দায়িত্ব নিয়ে দীর্ঘদিন পর আবার মাঠে নামতে হবে অভিজ্ঞ রক্ষণাত্মক মিডফিল্ডার ক্যাম্বিয়াসোকে
তিনিও আশা করছেন দুর্দান্ত ম্যাচ হবে
ইন্টার মিলান তারকা বলছেন স্পেন যে ফুটবল খেলে তা একবার অনুসরণ করার চেষ্টা না করে সম্ভাবনা শেষ করে দেওয়া ঠিক নয়
স্পেন ও বার্সেলোনা এমন ফুটবল খেলে যেকোনো নিরপেক্ষ সমর্থকই এদের খেলা দেখার জন্য টিকিট কাটতে চাইবে
আমাদের কোচ সার্জিও বাতিস্তা ঠিক এই মানসিকতাই ধারণ করেন
ওয়েবসাইট
অ্যানথ্রাক্স পরিস্থিতি
দেশব্যাপী প্রাণিসম্পদ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ
গত কয়েক দিনে কয়েকটি নতুন জেলায় ছড়িয়ে পড়লেও অ্যানথ্রাক্স পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করছে সরকার
তবে সংক্রমণ নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ অধিদপ্তরের সারা দেশের সব কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে
তাঁদের সব ধরনের ছুটিও বাতিল করা হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান
মন্ত্রণালয়ে আয়োজিত সভায় মন্ত্রী বলেন দেশের যেখানেই অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা যাবে সেখানেই যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে
মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান
আবদুল লতিফ বিশ্বাস বলেন ভারত সীমান্তবর্তী এলাকা থেকে যাতে কোনো রোগাক্রান্ত গরু আসতে না পারে সে জন্য সীমান্তরক্ষী ও পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে
অ্যানথ্রাক্সের সংক্রমণ আরও বেড়ে গেলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান
মন্ত্রী জানান অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকাগুলোতে ইতিমধ্যেই দুই লাখ প্রতিষেধক টিকা ভ্যাকসিন পাঠানো হয়েছে
ভ্যাকসিন দেওয়া হচ্ছে তিন স্তরে
এর মধ্যে আক্রান্ত এলাকা পার্শ্ববর্তী এলাকা ও প্রয়োজনে পুরো এলাকায় বিনা মূল্যে প্রতিষেধক দেওয়া হচ্ছে
অ্যানথ্রাক্সে মৃত বা এ জন্য নিধন করা গবাদিপশুর মালিককে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে
এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী প্রথম আলোকে বলেন অ্যানথ্রাক্স পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে
তিনি বলেন সারা দেশে এ পর্যন্ত ৩২টি গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে
ছাগল মরেছে ১৭টি
এ ছাড়া চারটি জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে প্রায় ১০০ জন লোক
মহাপরিচালক বলেন এটি কোনো অস্বাভাবিক পরিস্থিতি নয়
এ নিয়ে আতঙ্ক ছড়ানোরও কোনো কারণ নেই
দেশের অন্যত্র ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু—জানতে চাইলে আশরাফ আলী বলেন অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই পশুটি মারা যায়
কাজেই অসুস্থ গরু ঢাকায় আনার কোনো সুযোগ নেই
রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইসিডিডিআরের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই
পরিস্থিতি একেবারেই স্বাভাবিক
বিশেষ করে মানুষের ওপর এ রোগের নিয়ন্ত্রণ আছে
মানুষ থেকে মানুষে এটি ছড়ায় না
মাহমুদুর রহমান জানান স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকেরা রোগীদের খুঁজে বের করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন
এতে রোগীরা পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছেন
গত কয়েক দিনে পাঁচটি জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়েছে
গতকাল চুয়াডাঙ্গায় একজন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে
তাঁর নাম আবদুর রহিম ৪৫
এর আগে সিরাজগঞ্জ টাঙ্গাইল কুষ্টিয়া ও পঞ্চগড়ে অ্যানথ্রাক্সের রোগী শনাক্ত করা হয়েছে
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে জেলা পর্যায়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও সিভিল সার্জনের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে
কোথাও সংক্রমণের নমুনা পেলে তা সংগ্রহ করে পরীক্ষা এবং টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
শিশুশ্রমিকের আর্থিক সুবিধা নিশ্চিত করতে বলেছেন হাইকোর্ট
অতিদরিদ্র শিশুরা শিক্ষা নেওয়ার পরিবর্তে কাজ করলে যে অর্থ পায় সে আর্থিক সুবিধা নিশ্চিত করতে বলেছেন হাইকোর্ট
গতকাল রোববার আদালত এক রায়ে বলেছেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন অনুসারে শিশুদের অবৈতনিক শিক্ষা দেওয়া বা বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা যথেষ্ট নয়
বিচারপতি মো ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন
রায়ে বলা হয় শ্রম আইন ভঙ্গে যে শাস্তি ও ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে তা যথেষ্ট নয়
এটি অর্থবহ করতে শ্রম আইন সংশোধনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন
এ ছাড়া উপকূলীয় এলাকায় মহাজনের কাছে অর্থের বিনিময়ে দাদন প্রথা মৎস্যজীবী পরিবারের শিশুদের শ্রম দেওয়ার প্রথা বিলুপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
একই সঙ্গে শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করতে রংপুরের হারাগাছসহ যেসব এলাকায় বাড়িতে চুক্তিভিত্তিক বিড়ি তৈরি করা হয় তা এক বছরের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে
রংপুরের হারাগাছে বিড়ির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ১৫ হাজার শিশু কাজ করছে—২০০৩ ও ২০০৪ সালে সংবাদপত্রে প্রকাশিত এমন খবরের সূত্রে আইন ও সালিশ কেন্দ্র এবং অপরাজেয় বাংলাদেশ নামের দুটি মানবাধিকার সংগঠন হাইকোর্টে রিট করেছিল
এতে শিশুদের আর্থিক সুবিধা শ্রম আইন অনুসরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়
এর পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ৩ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন
সংশ্লিষ্টদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং তাদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে হারাগাছ এলাকার মেনাজ মায়া ও আজিজ বিড়ি কোম্পানিসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়
এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ড নাঈম আহমেদ অবন্তী নুরুল এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম মামলা পরিচালনা করেন
আইনজীবী নাঈম আহমেদ প্রথম আলোকে বলেন রায়ের আলোকে সরকার শ্রম আইন প্রয়োগে দ্রুত পদক্ষেপ নেবে আশা করি
এ ছাড়া ঝুঁঁকিপূর্ণ শ্রমের ক্ষেত্রে নীতিমালা বাস্তবায়নও ত্বরান্বিত হবে
আজ পবিত্র লাইলাতুল কদর
আজ সোমবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল কদর মহিমান্বিত রাত
এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সমান পুণ্য লাভ করা যায়
এ কারণে সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে লাইলাতুল কদরের ফজিলত অতুলনীয়
এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়
বছর ঘুরে আজ ফিরে এসেছে সেই রাত
পশ্চিম রাজাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন প্রথম আলোকে বলেন হাজার মাস থেকে উত্তম এই রাত
মহানবী সা-এর মনের একটি ভাবনা আল্লাহ উপলব্ধি করে এ রাতের ব্যবস্থা করে দিয়েছেন
মহানবী সা-এর আগে যেসব নবী-রাসুল এসেছিলেন তাঁরা শত শত বছর বেঁচে থাকতেন
শত শত বছর ইবাদত করে যে পুণ্য লাভ করতেন নবীজি ও তাঁর উম্মতের সে সুযোগ ছিল না
মহানবী সা-এর মনের এই আক্ষেপ বুঝতে পেরে মহান আল্লাহ মহানবী সা-এর উম্মতের পুণ্য লাভের সুযোগ বাড়িয়ে দিতে এই মহিমান্বিত রজনীর মর্তবা সম্পর্কে অবহিত করেন
পবিত্র কোরআন মজিদে এই রাতের তাৎপর্য সম্পর্কে “কদর” নামে একটি সূরাও নাজিল হয়েছে
এতে বলা হয়েছে মহিমান্বিত এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি পুণ্যময়
কবে এই লাইলাতুল কদর আসে—জানতে চাইলে মাওলানা হেমায়েত উদ্দিন বলেন হাদিস অনুযায়ী ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে
দীর্ঘদিন আগেই বেশির ভাগ ওলামা একমত হয়েছেন যে ২৬ রমজান দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে
সেই থেকে এই রাতেই ধর্মপ্রাণ মুসলমানেরা বিশেষ ইবাদত বন্দেগি করেন
ইসলাম ধর্মে বলা হয়েছে অন্যান্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে লাইলাতুল কদরের এই এক রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব হাসিল করা সম্ভব
বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানেরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত কোরআন তিলাওয়াত জিকির-আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন
প্রতিবারের মতো এবারও লাইলাতুল কদরের পরদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে
এই রাতকে উপলক্ষ করে রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্রই মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে
পবিত্র এই রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন
দেশের সংবাদপত্রগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে
টেলিভিশন চ্যানেলগুলোও প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা
পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন
বাণীতে তাঁরা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী তথা বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সবার কল্যাণ কামনা করেছেন
বিশেষ প্রতিবেদন
নৌ-দুর্ঘটনা কমাতে আইনের সঠিক প্রয়োগ দরকার
নৌ-দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় নৌ-চলাচলে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজনে নতুন আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে
